এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জামালপুরে চা দোকানির মরদেহ উদ্ধার

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম

    জামালপুরে চা দোকানির মরদেহ উদ্ধার

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
    ফাইল ছবি

    জামালপুরে নিখোঁজের দুই দিন পর আব্দুল জলিল (৪৫) নামের এক চা দোকানির চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টশিঙ্গা এলাকার পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল জলিল ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি একটি দোকানে চা বিক্রি করতেন।

    পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন নিহত ওই ব্যক্তি। পরে আর তিনি আর বাড়ি ফেরেননি। পরে খোঁজে তাকে কোথায়ও সন্ধান মেলেনি। শনিবার বিকেলে শিশুরা খেলতে গিয়ে নিহতের বাড়ি পাশেই একটি পরিত্যক্ত ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকা দেখে ডাকচিৎকারে লোকজন আসে।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

    নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন, ‘রাতের খাবার খেয়ে আগুন পোহানোর জন্য বের হয়েছিলেন। পরে আর বাড়ি ফেরে আসেননি। পরিত্যক্ত ঘরে তার লাশ পাওয়া গেছে।

    জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘নিহতের চোখ উপড়ানো ছিল এবং কপালে চামড়া ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…