এইমাত্র
  • রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত
  • হুজুরকে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নিজের অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের নামে স্বাস্থ্য কর্মকর্তার জিডি

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম

    নিজের অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের নামে স্বাস্থ্য কর্মকর্তার জিডি

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম

    পটুয়াখালীর গলাচিপা উপজেলার দায়িত্বশীল তিনজন সাংবাদিকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন কর্তৃক গলাচিপা থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি) সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে গলাচিপা প্রেসক্লাব এবং গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম।

    শনিবার (৩ জানুয়ারি) পৃথক বিবৃতিতে সংগঠন দুটি জানায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) একাত্তর টেলিভিশন ও কালবেলার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাকিব হাসান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও সময়ের কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি আরেফিন লিমন এবং দৈনিক গণবার্তার উপজেলা প্রতিনিধি মহসিন হোসেন জয়ের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। জিডিতে সাংবাদিকদের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়।

    বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন ও জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের জিডি দায়ের সংবিধান স্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী।

    গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক সাকিব হাসান স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, জিডিতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘চাঁদা দাবি’ ও ‘সরকারি কাজে বাধা প্রদান’-এর মতো গুরুতর অভিযোগ আনা হলেও এর পক্ষে কোনো গ্রহণযোগ্য বা আইনসিদ্ধ প্রমাণ নেই। এসব অভিযোগের উদ্দেশ্য সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, মানসিক চাপ সৃষ্টি এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশে বাধা দেওয়া।

    অন্যদিকে, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক সায়েম আহমেদ সোহেল ও সদস্য সচিব সাকিব হাসান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিডি দায়ের করা হয়েছে। এটি স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা দমনের একটি অশনিসংকেত।

    বিবৃতিতে আরও বলা হয়, কোনো জিডি কখনোই অভিযোগ প্রমাণের দলিল নয়; এটি কেবল একটি অভিযোগের নথিমাত্র। অথচ সেটিকে সত্য হিসেবে উপস্থাপন করে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

    দুই সংগঠনই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্তের দাবি জানিয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগে দায়েরকৃত জিডি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো ধরনের হয়রানি বা বাধা সৃষ্টি না করা হয়।

    বিবৃতিতে সতর্ক করে বলা হয়, মিথ্যা অভিযোগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি বন্ধ না হলে গলাচিপা প্রেসক্লাব ও গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথভাবে আইনগত ও প্রাতিষ্ঠানিক সব ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে যে কোনো অন্যায় চাপ ও হুমকির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

    এ বিষয়ে জানানো হয়েছে, বিবৃতির অনুলিপি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রেরণ করা হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…