এইমাত্র
  • নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
  • বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

    কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

    কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একাধিক মামলার আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ১১টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

    গ্রেফতারকৃত জসিম উদ্দিন কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

    জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন ও উপপরিদর্শক সঞ্জয় সিকদারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।  অভিযানে জসিম উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আমেরিকার তৈরি একটি নতুন ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। 

    ওসি আরও জানান, জসিম উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…