এইমাত্র
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

    মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। 

    শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই সময় প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স।

    সূত্রগুলো জানিয়েছে, সেনাদের অভিযানের সময় প্রেসিডেন্ট ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। 

    এদিকে মার্কিন সূত্রটি বলেছেন, ডেল্টা ফোর্সের চালানো এ অভিযানে কোনো সেনা হতাহত হয়নি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিযানের সময় কয়েকজন সেনা আহত হয়েছেন, যদিও তাদের আঘাত গুরুতর নয়। এছাড়া একটি হেলিকপ্টার হামলার শিকার হয়েছে বলে স্বীকার করেছেন তিনি।

    যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাম মাদুরো ও তার স্ত্রী যুদ্ধজাহাজে আছেন। তাদের নিউইয়র্কে আনা হচ্ছে। সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

    তিনি বলেছেন, “তারা ইউএসএস ইও জিমা জাহাজে আছে, তারা জাহাজে। তাদের নিউইয়র্কে নেওয়া হবে। হেলিকপ্টারে তাদের প্রথমে প্রাসাদ থেকে বের করে আনা হয়। তারা হেলিকপ্টারে খুব ভালো একটি ফ্লাইটে করে গেছেন— আমার বিশ্বাস তারা এই ফ্লাইট খুব পছন্দ করেছেন। কিন্তু মনে রাখুন, মাদুরো ও তার স্ত্রী অনেক অনেক মানুষকে হত্যা করেছেন।”

    সূত্র: সিএনএন

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…