এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম

    বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম

    নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় অবস্থিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা।

    শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বুড়ি তিস্তা এলাকায় আয়োজিত এই মশাল মিছিলে সহস্রাধিক মানুষ অংশ নেন। বিভিন্ন মৌজার প্রায় ৩০ হাজার কৃষকের ন্যায্য দাবি আদায় এবং দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকাজে বাধা, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে কৃষক ও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে পানি উন্নয়ন বোর্ড। জলঢাকা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আলী এসব মামলার বাদী।

    সর্বশেষ দুটি মামলায় ৪২ জন নামীয় ও ৩৫০ জন অজ্ঞাতসহ মোট ৩৯২ জনকে আসামি করা হয়েছে। এর আগে বিভিন্ন ঘটনায় স্থানীয়দের বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলায় প্রায় ৭৫০ জনকে আসামি করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খনন সরকারের একটি উন্নয়নমূলক কাজ। এতে বাধা দিয়ে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলকারীরা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ও ২০২৬ সালের ১ জানুয়ারি দুই দফায় হামলা চালায়। এ সময় সংরক্ষিত এলাকার আনসার ক্যাম্প ও ঠিকাদারি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনাগুলো পূর্বপরিকল্পিত ও সংগঠিত বলে এজাহারে দাবি করা হয়েছে।

    এলাকাবাসীদের নিয়ে গঠিত সংগঠন ‘জনগোষ্ঠী’-এর মুখপাত্র মো. আব্দুল আলিম অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তিন ফসলি জমিতে উঁচু বাঁধ দিয়ে জলাধার খননের চেষ্টা চলছে। এতে কৃষকেরা জমিতে প্রবেশ করতে পারছেন না এবং জমি ছাড়তে চাপ ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব অনিয়মের প্রতিবাদ করায় কৃষকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিনা কারণে ঘটনা সাজিয়ে মামলা দিয়ে কৃষকদের বড় ধরনের বিপদে ফেলার চেষ্টা চলছে।’

    একই কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের আরেক নেতা জাহিদুল ইসলাম জাদু। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোক পালনের ঘোষণার দিনেও পানি উন্নয়ন বোর্ড বুড়ি তিস্তা এলাকায় জলাধার খনন প্রকল্প নিয়ে মাঠে নামায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে ক্ষুব্ধ এলাকাবাসীর বিরুদ্ধে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে তাদের আইনি জটিলতায় ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।’

    জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, ‘গত শুক্রবার (২ জানুয়ারি) রাতে দায়ের করা মামলা নম্বর ৪ এবং শনিবার (৩ জানুয়ারি) সকালে দায়ের করা মামলা নম্বর ৫-এ দণ্ডবিধির ১৪৩ ও ৪৪৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। একটি মামলায় ১৯ জন নামীয় ও ৩০০ জন অজ্ঞাত এবং অপর মামলায় ২২ জন নামীয় ও ৩৫০ জন অজ্ঞাতসহ মোট ৬৯১ জনকে আসামি করা হয়েছে।’

    নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণ করা জমির সীমানা ও মালিকানা যাচাই শেষে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে জলাধার খননকাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট জমিগুলো পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডভুক্ত এবং নিয়মিত রাজস্ব সরকারের কোষাগারে জমা দেওয়া হচ্ছে।’

    তিনি আরও জানান, ‘বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননসহ অন্যান্য উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় পাঁচ হাজার কৃষক উপকৃত হবেন।’

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…