এইমাত্র
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম

    চুয়াডাঙ্গার জীবননগরের ডুমুরিয়া গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং স্বপন হোসেন (২৪) নামে এক জন গুরুতর আহত হয়েছেন।

    শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মৃগমারী-আন্দুলবাড়িয়া সড়কের ডুমুরিয়া ব্রীজের নিকট এ দূর্ঘটনা ঘটে।

    নিহত মিলন হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার আকবার আলীর ছেলে এবং আহত স্বপন একই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। আহত স্বপনকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় মিলন ও স্বপন মোটরসাইকেলযোগে আন্দুলবাড়িয়ায় যাচ্ছিলেন। তারা মৃগমারী-আন্দুলবাড়িয়া সড়কের ডুমুরিয়া ব্রীজের নিকট পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের সাথে ধাক্কা মারে।

    এতে তারা ছিটকে রাস্তার ওপরে পড়ে এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিলন হোসেনের মৃত্যু হয় এবং মোটরসাইকেলের পেছনে বসা স্বপন গুরুতর আহত হন। আহত স্বপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নেওয়া হয়।

    জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় সেনেরহুদা গ্রামে এক জনের মৃত্যুর সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    জীবননগরের ডুমুরিয়া গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং স্বপন হোসেন (২৪) নামে এক জন গুরুতর আহত হয়েছেন।

    শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মৃগমারী-আন্দুলবাড়িয়া সড়কের ডুমুরিয়া ব্রীজের নিকট এ দূর্ঘটনা ঘটে।

    নিহত মিলন হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার আকবার আলীর ছেলে এবং আহত স্বপন একই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। আহত স্বপনকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় মিলন ও স্বপন মোটরসাইকেলযোগে আন্দুলবাড়িয়ায় যাচ্ছিলেন। তারা মৃগমারী-আন্দুলবাড়িয়া সড়কের ডুমুরিয়া ব্রীজের নিকট পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের সাথে ধাক্কা মারে।

    এতে তারা ছিটকে রাস্তার ওপরে পড়ে এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিলন হোসেনের মৃত্যু হয় এবং মোটরসাইকেলের পেছনে বসা স্বপন গুরুতর আহত হন। আহত স্বপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নেওয়া হয়।

    জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় সেনেরহুদা গ্রামে এক জনের মৃত্যুর সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…