এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গজারিয়ায় দেড় কোটি টাকার অবৈধ জাল জব্দ

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

    গজারিয়ায় দেড় কোটি টাকার অবৈধ জাল জব্দ

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

    মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত এক যৌথ কম্বিং অপারেশনে প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গজারিয়া উপজেলার লঞ্চঘাট, রসূলপুর, চরকিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা, ষাটনলসহ তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ডের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।

    অভিযান চলাকালে ওই এলাকাগুলো থেকে প্রায় ১ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের মোট ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল এবং ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তী সময়ে জব্দকৃত সব অবৈধ জাল গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

    কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদী-নৌপথে আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…