এইমাত্র
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ চালকের বিনাশ্রম কারাদণ্ড

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম

    ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ চালকের বিনাশ্রম কারাদণ্ড

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে শ্যালো মেশিন চালিত ৩ ট্রলি চালকের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

    রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।

    জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদীর বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছে। রবিবার ওই চক্রকে ধরতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন। 

    এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে বালু ব্যবসায়ী চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে গেলেও বালু ভর্তি ট্রলিসহ তিন চালক আটক করা হয়।

    আটকরা হলেন, উপজেলার সমন্বয় পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৯) চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৪) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ)ও ১৫(১) ধারায় আটক ৩ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। 

    উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা  নদীর চর থেকে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং সকলকে সতর্ক করা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…