এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ছোট ভাইদের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

    ছোট ভাইদের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

    নরসিংদীর মাধবদীতে বড় ভাইকে মাদক থেকে ফেরাতে বাকবিতণ্ডার জেরে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেছে বড় ভাইয়ের। 


    রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর এলাকায় এ ঘটনা ঘটে।


    নিহত ব্যক্তির নাম রমজান আলী (৩৬)। তিনি পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামের মুসা মিয়ার ছেলে।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার থেকে তাকে এসব পরিহার করে সুস্থ জীবনে ফিরে আসার জন্য বারবার বাধা দেওয়া হলেও তা কাজে আসেনি। গতকাল রাতে ঘরের ভেতরে এ বিষয়টি নিয়ে তার ছোট দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সঙ্গে রমজান আলীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কথা কাটাকাটির সময় ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত হন রমজান আলী।


    পরে প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, রমজান আলী চার কন্যাসন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। তিনি তার দেবরদের বিরুদ্ধে অভিযোগ এনে সঠিক বিচার দাবি করেন।


    মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই এলাকা পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রমজান আলী মাদকাসক্ত ছিলেন এবং ভাইদের আঘাতেই তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…