এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

    শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

    মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি মিষ্টি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।


    সোমবার(৫ জানুয়ারি) বিকেলে জেলার শ্রীনগর উপজেলার বালাশুর বৌবাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।


    এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের অপরাধে বাংলাদেশ মিষ্টি ভান্ডারের মালিক সুব্রত ঘোষকে উক্ত জরিমানা করা হয়।


    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, বিকেল ৪টার দিকে বালাশুর বৌবাজারের একটি মিষ্টি দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দধি প্রস্তুত করার প্রমাণ পাওয়ায় দোকান মালিককে জরিমানা করা হয়।


    অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…