এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম

    মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
    ছবি: সংগৃহীত

    ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, ৩ জানুয়ারী প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন। 

    স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) রাতে তিনি এ কথা জানান বলে রয়টার্সের খবরে বলা হয়।

    গত শনিবার মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। পরে তাদের একটি মার্কিন যুদ্ধজাহাজে তোলা হয় এবং সেখান থেকে নিউইয়র্কে পাঠানো হয়। সোমবার মাদক পাচার-সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগে তাদের আদালতে তোলা হয়। তবে দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন।

    ক্যাবেলো  জানান, মার্কিন বাহিনীর অভিযানের সময় মাদুরো হাঁটুতে আর তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান। মার্কিন বাহিনী মাদুরোর পাশাপাশি ফ্লোরসকেও ধরে নিয়ে যায়। 

    এর আগে কারাকাস মার্কিন বাহিনীর হামলায় কতোজন নিহত হয়েছেন সে সংখ্যা প্রকাশ করেনি। তবে সেনাবাহিনী তাদের ২৩ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে। ভেনেজুয়েলার কর্মকর্তারা বলেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশ "ঠান্ডা মাথায়" নিহত হয়েছে এবং কিউবা বলেছে যে ভেনেজুয়েলায় তাদের সামরিক ও গোয়েন্দা পরিষেবা নিহত হয়েছে।  

    ভেনেজুয়েলার কর্মকর্তারা জানিয়েছেন, মাদুরোর নিরাপত্তা ইউনিটের বড় একটি অংশকে ‘ঠাণ্ডা মাথায়’ হত্যা করা হয়েছে। কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় তাদের সামরিক ও গোয়েন্দা বিভাগের ৩২ জন সদস্য নিহত হয়েছেন। 

    ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস মার্কিন অভিযানে সামরিক বাহিনীর যে সদস্যরা নিহত হয়েছেন তাদের স্মরণে সপ্তাহব্যাপী শোক ঘোষণা করেছেন। 

    ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক সাপ্তাহিক অনুষ্ঠানে ক্যাবেলো রদ্রিগেসের প্রশংসা করে তাকে ‘সাহসী’ বলে বর্ণনা করেছেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…