এইমাত্র
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    খেলা

    গোল উৎসবে মেতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

    গোল উৎসবে মেতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

    অ্যাথলেটিক বিলবাওয়ের জালে গোল উৎসব করে সুপার কাপের ফাইনালে পা রাখলো বার্সেলোনা। বুধবার রাতে জোড়া গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

    প্রথমার্ধে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে ৪ গোল করে লাগামটা হাতে নেয় কাতালানরা। বিরতির পর আরও এক গোল করে বড় জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করে কাতালানরা।  

    বিলবাওয়ের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কাতালানরা। একের পর এক আক্রমনে বিলবাওয়ের রক্ষণভাগকে রীতিমতো দম ফেলানোর সুযোগ দেননি রাফিনিয়া-লোপেজরা। 

    তবে দলটি গোলের লক্ষ্যে প্রথম শটটি নেই প্রথমার্ধের ১৬তম মিনিটে। তবে পেদ্রির নেয়া শটটি গেছে বিলবাও গোলরক্ষক উনাই সিমোন বরাবর।

    ২১তম মিনিটে প্রথম লিড পায় বার্সেলোনা। বার্ধগির পাস কাজে লাগাতে পারেননি লোপেজ, তবে তোরেসের পায়ে যেতেই তিনি বক্সের বাইরে থেকে নেয়া শটে জাল কাঁপান।

    মাত্র ৯ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। এবার স্কোরশিটে নাম তোলেন লোপেজ।  ৩৪ ও ৩৮তম মিনিটে আসে আরও দুটি গোল। প্রথমে লোপেজের বাড়ানো বল থেকে গোল করেন বার্ধগি। আর দলের চতুর্থ গোলটি করেন রাফিনিয়া। 

    দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে বার্সার আধিপত্য। ৫২ মিনিটে বক্সের ভেতর থেকে জোরাল শটে প্রতিপক্ষের জাল কাপান রাফিনিয়া। বাকি সময়ে দুই দলই সুযোগ-সুযোগ তৈরি করলেও জালের দেখা পায় কোন দলই। 

    স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ (বৃহস্পতিবার)। এদিন দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে। 


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…