এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    খেলা

    বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডে আছেন যারা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

    বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডে আছেন যারা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

    আর কয়েক মাস পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এরই মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দলে কারা থাকছেন কারা থাকছেন না। যদিও আর কিছুদিন পরই চূড়ান্ত তালিকা হাতে পাওয়া যাবে।

    আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াডের একটি প্রাথমিক তালিকা ইতিমধ্যেই তৈরি করেছেন কোচিং স্টাফ। এই তালিকায় অন্তত ২০ জনের জায়গা প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। বাকি ছয়টি স্থানের জন্য চলছে কঠিন লড়াই।

    প্রতিবেদন অনুযায়ী, এবারও বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামোর ওপরই ভরসা রাখছেন কোচ লিওনেল স্কালোনি। অভিজ্ঞতা ও ধারাবাহিকতাকে প্রাধান্য দেওয়া হলেও ভবিষ্যতের কথা ভেবে দলে জায়গা পাচ্ছেন কয়েকজন তরুণ ফুটবলারও।

    গোলরক্ষক পজিশনে প্রথম পছন্দ হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ। তার ব্যাকআপ হিসেবে জেরোনিমো রুলির নাম উঠে এসেছে। 

    রক্ষণভাগে নিয়মিত মুখ নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্ডির সঙ্গে থাকতে পারেন লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস টাগলিয়াফিকো।

    মিডফিল্ডে আর্জেন্টিনার শক্তির জায়গাটিতে সম্ভাব্য তালিকায় আছেন রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জিওভানি লো সেলসো। 

    আক্রমণভাগে লিওনেল মেসির উপস্থিতি নিয়ে কোনো প্রশ্ন নেই। তার পাশে থাকতে পারেন লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ ও থিয়াগো আলমাদা।

    এই খেলোয়াড়দের বড় একটি অংশকে স্কোয়াডে প্রায় নিশ্চিত ধরেই দেখছে টিওয়াইসি স্পোর্টস। তবে শেষ কয়েকটি জায়গা নিয়ে প্রতিযোগিতা এখনো খোলা। সেই দৌড়ে আছেন ওয়াল্টার বেনিতেজ, হুয়ান ফয়থ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনিয়া, ভালেন্তিন বার্কো ও এক্সেকিয়েল প্যালাসিওস।

    এ ছাড়া আরও কিছু তরুণ ফুটবলারের পারফরম্যান্সও নজরে রাখছে কোচিং স্টাফ। সময়ের সঙ্গে সঙ্গে ইনজুরি ও ফর্মের ওপর নির্ভর করে এই তালিকায় পরিবর্তন আসতে পারে বলেই ইঙ্গিত দিয়েছে প্রতিবেদনে। সবশেষ সিদ্ধান্ত অবশ্য নির্ধারিত সময়েই জানাবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…