এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    অ্যাথলেটিকোকে হারিয়ে ফাইনালে বার্সার সঙ্গী রিয়াল মাদ্রিদ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৪১ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৪১ এএম

    অ্যাথলেটিকোকে হারিয়ে ফাইনালে বার্সার সঙ্গী রিয়াল মাদ্রিদ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৪১ এএম

    চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই ম্যাচে গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তায় ম্যাচটি নিজেদের করে নিয়েছে লস বাঙ্কোসরা। 

    এদিন ম্যাচ শুরু হওয়ার মাত্র এক মিনিটের মধ্যেই এগিয়ে যায় রিয়াল।  জুড বেলিংহ্যামের ওপর ফাউলের ফলে পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন ফেদেরিকো ভালভের্দে।

    গোল হজমের পর ম্যাচে আধিপত্য বাড়াতে থাকে অ্যাথলেটিকো। একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে ওঠে দিয়েগো সিমেওনের দল। 

    তবে প্রতিবারই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। আলেক্স বায়েনা ও আলেকসান্দার সরলথের কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ অসাধারণ দক্ষতায় নষ্ট করে দেন বেলজিয়ান এই গোলকিপার।

    দ্বিতীয়ার্ধে আবারও সুযোগ পেয়ে কাজে লাগায় রিয়াল। ৫৫ মিনিটে ভালভের্দের পাস পেয়ে ডান দিক থেকে বক্সে ঢুকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। 

    তবে অ্যাথলেটিকো হাল ছাড়েনি। তিন মিনিট পরই জুলিয়ানো সিমেওনের ক্রসে কাছ থেকে হেডে গোল করে ব্যবধান কমান সরলথ। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও কোর্তোয়ার দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি তাদের।

    পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ফল পক্ষে আনতে পারেনি অ্যাথলেটিকো। তারা বল দখলে রাখে ৫১ শতাংশ সময় এবং নেয় ২২টি শট, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল নেয় ৮টি শট, এর মধ্যে ৪টিই লক্ষ্যে গিয়ে গোলের সুযোগ তৈরি করে।

    আগামী রোববার একই মাঠে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এর আগের দিন অপর সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে ৫–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরচেনা জায়ান্ট।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…