এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    খেলা

    বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বিসিবির

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

    বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বিসিবির

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

    নেপালে হতে যাওয়া ২০২৬ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে নেতৃত্ব থাকছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অভিজ্ঞতা ও ধারাবাহিকতার ওপর ভরসা রেখেই টুর্নামেন্টে নামছে বাংলাদেশ নারী দল।

    ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। ফলে এই বাছাইপর্ব দিয়েই জাতীয় দলে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটে অবশ্য পরিচিত নাম জুয়াইরিয়া। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি, যেখানে ৬ ম্যাচে করেছেন ৭০ রান।

    স্কোয়াডে নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবাইকেই রাখা হয়েছে। পাশাপাশি মূল দলের বাইরে আরও পাঁচজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে, যারা প্রয়োজনে দলে যুক্ত হতে পারেন।

    আগামী ১৮ জানুয়ারি শুরু হবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব, যা চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড।


    বাংলাদেশ স্কোয়াড:

    নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…