এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    স্বামী-স্ত্রী মিলে বাইক চুরির চেষ্টা, স্বামীকে পুলিশে দিলো জনতা!

    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম
    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম

    স্বামী-স্ত্রী মিলে বাইক চুরির চেষ্টা, স্বামীকে পুলিশে দিলো জনতা!

    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম

    খাগড়াছড়ির রামগড় পৌর বাজারে কথিত স্ত্রীসহ বাইক চুরি করে পালানোর সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।

    বৃহস্পতিবার,(৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পৌর কাঁচা বাজারের গলিতে একটি মোটরসাইকেল নিয়ে  যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয়রা ধাওয়া করেন, বাইক ফেলে পালিয়ে যাওয়ার সময় আবদুর রহিম (৩০) কে আটক করেন স্থানীয়রা।

    ‎ পরে, পুলিশ এসে চোরকে তাদের হেফাজতে নেন। পুলিশ জানিয়েছে, বাইক চোর ফেনী থেকে রামগড়ে এসেছে। তার বাড়ি ফেনীর ভুঁইয়ার হাট এলাকায়। স্ত্রীকে সঙ্গে নিয়ে রামগড় বাজারে একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করেছে বলে জানান চোর আবদুর রহিম।

    ‎আটককৃত ব্যক্তি আব্দুর রহিম ভূইয়ারহাটের  সামছুল হকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রী একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করলে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় আব্দুর রহিমকে আটক করা সম্ভব হলেও তার স্ত্রী কৌশলে পালিয়ে যায়। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান পুলিশ।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…