এইমাত্র
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ১২ বছর ভাত মুখে না তোলা ‘বিএনপিভক্ত’ নিজাম মারা গেছেন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

    ১২ বছর ভাত মুখে না তোলা ‘বিএনপিভক্ত’ নিজাম মারা গেছেন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

    বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার কঠোর প্রতিজ্ঞা নিয়ে দীর্ঘ প্রায় ১২ বছর পার করা নিজাম উদ্দিন (৪৫) আর নেই। 

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

    পেশায় কাঠমিস্ত্রি নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের খাবারের হাড়ি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফেলে দেয়। এই ঘটনায় চরম অপমানিত ও ক্ষুব্ধ হয়ে নিজাম উদ্দিন শপথ করেন—যতদিন দেশে বিএনপি সরকার ক্ষমতায় না আসবে, ততদিন তিনি ভাত স্পর্শ করবেন না।

    দীর্ঘ ১১ বছর ৭ মাস ১০ দিন তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। ভাতের পরিবর্তে তিনি কলা, রুটি, চিড়া ও মুড়ির মতো শুকনো খাবার খেয়ে জীবনধারণ করতেন। তার ছেলে শাহ আলম জানান, পরিবারের পক্ষ থেকে তাকে বহুবার ভাত খাওয়ানোর চেষ্টা করা হলেও তিনি বলতেন, "প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব।"

    ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে ফরিদপুর এবং ঢাকায় নিজাম উদ্দিনকে উন্নত চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শেষ পর্যন্ত আর জীবনযুদ্ধে টিকে থাকতে পারলেন না এই রাজনৈতিক অনুরাগী।

    নিজাম উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, "নিজাম উদ্দিনের এই ত্যাগ দলীয় ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।"

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…