এইমাত্র
  • বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গণতন্ত্রের জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন: শামা ওবায়েদ

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

    গণতন্ত্রের জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন: শামা ওবায়েদ

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

    বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারলে জাতির সব অর্জনই অর্থহীন হয়ে যাবে। তিনি বলেন, গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন এবং তাঁর মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না।

    শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শামা ওবায়েদ বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানে অনেক ভাই-বোনের রক্ত ঝরেছে। গত ১৭ বছরে গুম ও খুনের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আবু সাঈদ, মুগ্ধদের মতো সাহসী মানুষের আত্মত্যাগ এবং সাম্প্রতিক সময়ে দেশপ্রেমিক হাদির মৃত্যু জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি বলেন, এসব আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন জনগণ সঠিক সিদ্ধান্ত গ্রহণে ঐক্যবদ্ধ হবে।

    তিনি আরও বলেন, আগামী দিনে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে—এই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে। এজন্য সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানান। শামা ওবায়েদ বলেন, খালেদা জিয়া চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন এবং বাংলাদেশের মানুষ কখনো তাঁকে ভুলবে না।

    দোয়া মাহফিলে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

    অনুষ্ঠানে বক্তারা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…