এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নীলফামারীতে বাড়ির উঠান থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

    নীলফামারীতে বাড়ির উঠান থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

    নীলফামারীর কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে দেলোয়ারা বেগম (৫০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

    শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের কালিরধান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত জমসের আলীর স্ত্রী।  

    নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ারার স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সে বাড়িতে একা থাকতেন। তিনি আজকে সকাল ১২ টার দিকে তার মামাতো ভাইয়ের বাড়ি থেকে খেয়ে তার নিজ বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার পর দুপুর পর্যন্ত বাড়ির দরজা বন্ধ ছিলো। তা দেখে স্থানীয়রা তাকে ডাকতে গেলে বাড়ির উঠানে তার গলাকাটা মরদেহ পরে থাকতে দেখতে পায়। সেটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

    এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, 'ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আমরা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি।'

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…