গুড় রূপচর্চাতে দারুণ কার্যকর। এটি চোখের নিচের কালি, গালে মেছতা বা দাগছোপ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
নিয়মিত ব্যবহার করলে গুড় ত্বকের দাগছোপ ও অস্বচ্ছতা দূর করতে সাহায্য করে। গুড়ে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, পটাসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ই, যা ত্বকের কোলাজেন তৈরি, বলিরেখা কমানো ও প্রদাহ হ্রাসে বিশেষ ভূমিকা রাখে।
গুড়ের সঙ্গে অ্যালোভেরা
১. চামচ গুড়ের সঙ্গে১ চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট রাখার পর মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক নরম, মসৃণ ও উজ্জ্বল হয়। এভাবে নিয়মিত গুড় ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ, গালে মেছতা বা দাগছোপ দূর হয়। পাশাপাশি ত্বক সুস্থ ও উজ্জ্বল থাকে। যারা প্রাকৃতিক উপাদান পছন্দ করেন, তাদের জন্য গুড় বেস্ট।
গুড় ও বেসনের প্যাক
১. বেসন, ১ চামচ গুড়,১ চা চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এটি ত্বকে আলতোভাবে ম্যাসাজ করুন এবং ১০ মিনিট রাখার পর গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ১ বা ২ দিন ব্যবহার করলে মৃত কোষ দূর হয়, ত্বক কোমল ও ঝলমলে হয়ে ওঠে।
গুড় ও টক দই
১. চামচ গুড়, ১ চামচ দই এবং ১ চামচ মধু মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করুন। এটি মুখে মেখে ১৫ মিনিট রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই প্যাক ব্যবহার করলে দাগছোপ কমে যায়, ত্বক উজ্জ্বল হয় এবং চোখের তলার কালো দাগ হ্রাস পায়।
এমআর-২