এইমাত্র
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    প্রেম করে বিয়ে, বউ হারিয়ে যুবকের আত্মহত্যা

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম

    প্রেম করে বিয়ে, বউ হারিয়ে যুবকের আত্মহত্যা

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম

    যশোরে প্রেম করে বিয়ের পর বউ হারিয়ে জিসান হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নিজ ঘরের আড়ায় মাফলার পেচিয়ে গলায় ফাঁস দেয়। মৃত জিসান যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিংহা গ্রামের হযরত আলীর ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। 

    জানা গেছে, জিসানের সাথে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাকে বিয়েও করে। কিন্তু শ্বশুর-শাশুড়ি বিয়ে না মেনে তাদের মেয়েকে নিয়ে চলে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে জিসান ঘরের আড়ার সাথে মাফলার পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, প্রেমের বিয়ে মেনে না নেয়ার জেরে জিসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…