এইমাত্র
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    গাজায় অপরাধের জন্য নেতানিয়াহুকে ‘অপহরণের’ আহ্বান পাক প্রতিরক্ষামন্ত্রীর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম

    গাজায় অপরাধের জন্য নেতানিয়াহুকে ‘অপহরণের’ আহ্বান পাক প্রতিরক্ষামন্ত্রীর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম

    গাজায় যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরাইল, এরফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী’ অভিহিত করে তাকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। 

    বৃহস্পতিবার জিও নিউজের হামিদ মিরকে এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। খবর এনডিটিভির।

    সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে অহরণ করা হয়েছে সেই উদাহরণ টেনে খাজা আসিফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবতায় বিশ্বাস করে, তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা। শুধু যুক্তরাষ্ট্র নয়, তুরস্কও এই পদক্ষেপ নিতে পারে।

    নেতানিয়াহুকে ‘সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ইতিহাসে ফিলিস্তিনের গাজায় সংঘটিত নৃশংসতার সমতুল্য আর কোনো ঘটনা নেই। 

    তিনি বলেন, ‘গত ৪-৫ হাজার বছরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইল যা করেছে, তা কোনো সম্প্রদায় করেনি। নেতানিয়াহু মানবতার সবচেয়ে বড় শত্রু। বিশ্ব এর চেয়ে বড় অপরাধী আর দেখেনি।

    আসিফ জানান, পাকিস্তানিরা এই মুহূর্তটির জন্যই প্রার্থনা করছে। আলোচনার এক পর্যায়ে তিনি নেতানিয়াহুর হাত শক্তিশালী করা ব্যক্তিদেরও শাস্তি দেয়ার দাবি তোলেন। তবে সঞ্চালক হামিদ মীর এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে নিয়ে সতর্কতাস্বরূপ অনুষ্ঠানটিতে বিরতি ঘোষণা করেন।

    এদিকে ইসরাইল ও পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজার এক সাক্ষাৎকারে গাজায় কোনো আন্তর্জাতিক শান্তি বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

    পাকিস্তান এখনো ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে তারা দীর্ঘকাল ধরে কড়া অবস্থান বজায় রেখে আসছে। একই সঙ্গে ইসরাইলের শত্রু ইরানের সাথে সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ‘ভ্রাতৃত্বপূর্ণ এবং অভিন্ন আঞ্চলিক স্বার্থের সম্পর্ক’ হিসেবে দাবি করে।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…