এইমাত্র
  • নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
  • বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হবিগঞ্জে নিখোঁজের ৩দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

    হবিগঞ্জে নিখোঁজের ৩দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

    হবিগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর খোয়াই নদীর পাড়ের ঢালু স্থান থেকে রাজি বিন মাহবুব (৯) নামে এক মাদরাসা ছাত্রের চোখ উপড়ে ফেলা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, তাকে হত্যা করা হয়েছে।

    শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাজি হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। সে শায়েস্তানগর দারুন্নাজাত হিফজুল কোরআন মাদরাসার ছাত্র।

    পরিবারের সদস্যরা জানান, ৬ জানুয়ারি বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাজি সহপাঠীদের সঙ্গে ঈদগাহ মাঠে খেলাধুলা করছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

    খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাড়ির অদূরে খোয়াই নদীর পাড়ের ঢালুতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। তারা দেখেন, রাজির বাম চোখটি উপড়ে ফেলা হয়েছে। খবর পেয়ে থানার এসআই প্রদীপ রায় সরকারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

    এসআই প্রদীপ সরকার জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে। পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ঘটনার তদন্ত শুরু করেছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…