এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দৃষ্টি ফিরে পাওয়ার আকুতি কলেজছাত্র হৃদয়ের

    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম
    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

    দৃষ্টি ফিরে পাওয়ার আকুতি কলেজছাত্র হৃদয়ের

    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশাদহ গ্রামের কলেজছাত্র হৃদয় চন্দ্র বিশ্বাস (২৪) স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন। চোখের জটিল সমস্যায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে।

    শৈশবকাল থেকেই হৃদয়ের বাম চোখের পর্দার ওপর অস্বাভাবিকভাবে মাংস বৃদ্ধি পেতে শুরু করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করে। বর্তমানে অতিরিক্ত মাংস বেড়ে গিয়ে তার বাম চোখের পাতা পুরোপুরি ঢেকে গেছে। মাঝেমধ্যে চোখ থেকে রক্তক্ষরণও হয়, যা তাকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে দিচ্ছে।

    চোখের এই গুরুতর সমস্যার কারণে গত বছর অগ্নিবীণা আইডিয়াল কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী হৃদয় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

    অভাবগ্রস্ত পরিবারে জন্ম হৃদয়ের। তার বাবা হারাধন চন্দ্র বিশ্বাস দিনমজুরের কাজ করে সংসার চালান। পরিবারের আরেক সদস্য একটি ছোট বোন। নিত্যদিনের খাবার জোগাড় করতেই পরিবারটিকে হিমশিম খেতে হয়। নিজের চিকিৎসা তো দূরের কথা, ছেলের চিকিৎসার খরচ বহন করাও তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। উপরন্তু, হৃদয়ের বাবা নিজেও শৈশবকাল থেকেই শরীরজুড়ে ছোট-বড় ফোঁড়ার সমস্যায় ভুগছেন।

    চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না করালে হৃদয়ের চোখে স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্বাভাবিক দৃষ্টি ও জীবন ফিরে পাওয়ার আশায় সমাজের সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে হৃদয় ও তার পরিবার।

    হৃদয়কে সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিরা নিচের নম্বর ও ব্যাংক হিসাবে যোগাযোগ করতে পারেন—
    নগদ/বিকাশ: ০১৭৬০২২৫৫৫৮
    শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড
    হিসাবের নাম: Shikha Rani Biswas
    হিসাব নম্বর: ৪০৪৮১২১০০০১৬০২৮

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…