এইমাত্র
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফরিদগঞ্জে চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

    ফরিদগঞ্জে চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

    চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশের অভিযানে চোরাইকৃত চারটি মোটরসাইকেলসহ একটি সক্রিয় চোরচক্রের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার (১০ জানুয়ারি) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এসআই নুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই চোরচক্রের মূলহোতা মো. সুমন (৩৯)–কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চারটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    পুলিশ সূত্র জানায়, ফরিদগঞ্জ উপজেলার টুটন ঘোষের ব্যবহৃত একটি টিভিএস ১১০ সিসি মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুর সদর এলাকায় অভিযান চালিয়ে মো. সুমনকে আটক করা হয়।

    গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির চারটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃত মো. সুমন (৩৯) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাগলা ফরাজী বাড়ির আলী হোসেনের ছেলে। তিনি বর্তমানে চাঁদপুর সদর উপজেলার ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্প এলাকায় বসবাস করছিলেন।

    এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, “একটি মোটরসাইকেল চুরির অভিযোগের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি চোরাইকৃত মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…