এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    রাজনীতি

    জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

    জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

    জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।


    রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।


    প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী মোবাইল ফোনে এটি নিশ্চিত করে বলেন, ‘মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় অনাকাঙ্ক্ষিত স্বাক্ষর জটিলতার কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ সেই আপিল মঞ্জুর হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’


    জানা গেছে, গত ৫ জানুয়ারি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন মাওলানা মুজিবুর রহমান আজাদী। এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…