এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

    মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম


    পটুয়াখালীর মহিপুর থানাধীন আলীপুর এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


    শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ৭ পদাতিক ডিভিশনের অধীন ৭ আর্টিলারি ব্রিগেডের ৫২ এমএলআরএস ব্যাটারির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।


    সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদির নেতৃত্বে একটি বি-টাইপ প্যাট্রোল মহিপুর এলাকার মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে নির্ধারিত স্থানে অভিযান চালায়। অভিযানের সময় তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বাজার মূল্য আনুমানিক পয়তাল্লিশ হাজার টাকা।


    সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন মাত্র চার দিন আগে কারামুক্ত হয়। তার বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।


    সেনাবাহিনী জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…