এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ঘুষের দায়ে দ. কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির কারাদণ্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

    ঘুষের দায়ে দ. কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির কারাদণ্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
    সংগৃহীত ছবি

    ঘুষ গ্রহণের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কন হিকে এক বছর ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। 


    রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপের বরাতে জানা যায়, বুধবার (২৮ জানুয়ারি) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করেন।


    আদালত কিমকে শেয়ারমূল্য কারসাজি ও রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের অভিযোগ থেকে খালাস দিলেও, ইউনিফিকেশন চার্চের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন।


    কিম ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের স্ত্রী। তার বিরুদ্ধে ব্যবসায়ী, রাজনীতিক ও ইউনিফিকেশন চার্চের কাছ থেকে অন্তত ২ লাখ মার্কিন ডলার মূল্যের উপহার ও অর্থ গ্রহণের অভিযোগ ছিল।


    গত ডিসেম্বরে প্রসিকিউটররা জানান, কিম আইনের ঊর্ধ্বে অবস্থান নিয়েছিলেন এবং ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ করে সংবিধাননির্ধারিত ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ নীতিকে দুর্বল করেছিলেন।


    প্রসিকিউটর মিন জুং-কি অভিযোগ করেন, কিমের ক্ষমতার অপব্যবহারের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


    তবে সাবেক ফার্স্ট লেডি কিম সব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ চরমভাবে অন্যায়। গত মাসে শেষ সাক্ষ্যে তিনি নিজের নির্দোষতার দাবি পুনর্ব্যক্ত করেন।


    একই সঙ্গে তিনি ক্ষমা চেয়ে বলেন, গুরুত্বহীন একজন মানুষ হয়েও আমি ঝামেলা সৃষ্টি করেছি—এর জন্য দুঃখিত।


    কিমের স্বামী সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল গত বছর ক্ষমতাচ্যুত হন এবং ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। পৃথক আরেক মামলায় তার মৃত্যুদণ্ডের ঝুঁকিও রয়েছে।


    ২০২৩ সালে গোপন ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে কিমকে ২ হাজার ২০০ ডলারের একটি বিলাসবহুল ব্যাগ গ্রহণ করতে দেখা যায়। এই ঘটনা ‘ডিওর ব্যাগ কেলেঙ্কারি’ নামে পরিচিতি পায় এবং তৎকালীন প্রেসিডেন্ট ইউন-এর জনপ্রিয়তা আরও কমিয়ে দেয়।


    এই কেলেঙ্কারি ২০২৪ সালের এপ্রিলের সাধারণ নির্বাচনে ইউন-এর দলের বড় ধরনের পরাজয়ের অন্যতম কারণ হয়ে ওঠে।


    কিমের বিরুদ্ধে তদন্তের দাবিতে বিরোধী দলসমর্থিত ৩টি বিল ভেটো করেছিলেন ইউন, যার সর্বশেষটি ছিল ২০২৪ সালের নভেম্বরে। এক সপ্তাহ পরই তিনি সামরিক আইন ঘোষণা করেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…