এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নোয়াখালী বিভাগ বাস্তবায়নসহ ৬ দাবি পূরণ করা হবে: ডা. শফিকুর রহমান

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

    নোয়াখালী বিভাগ বাস্তবায়নসহ ৬ দাবি পূরণ করা হবে: ডা. শফিকুর রহমান

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

    নোয়াখালী বিভাগ বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নোয়াখালীবাসীর ছয় দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীকে বিভাগে রূপান্তর, সিটি করপোরেশন প্রতিষ্ঠা, সুবর্ণচরকে পৌরসভায় উন্নীতকরণ, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, কোম্পানীগঞ্জের মুছাপুরে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন প্রশস্ত করার দাবিগুলো নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


    শুক্রবার (৩০ জানুয়ারি) নোয়াখালীতে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নোয়াখালী জেলার এই ছয়টি গুরুত্বপূর্ণ দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে।"


    দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা জামায়াত এই বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করে। জনসভায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটে। সকাল থেকেই জেলার ৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা জিলা স্কুল মাঠে সমবেত হতে শুরু করলে পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


    জনসভায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ও জোট নেতা আবদুল হান্নান মাসউদসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


    এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী এবং তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…