এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাউফলে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখমের অভিযোগ

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

    বাউফলে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখমের অভিযোগ

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

    পটুয়াখালীর বাউফল উপজেলায় রূপালী ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।


    রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিশুরী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. তাহমিন হাসান (৩২)। তিনি রূপালী ব্যাংক কালিশুরী শাখার কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত।


    অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে তাহমিন হাসান ও রূপালী ব্যাংকের আরেক কর্মকর্তা আল ইমরান ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে যাচ্ছিলেন। এসময় একই এলাকার মো. সাকিবসহ (৩৫) ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতভাবে তাহমিন হাসানের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…