এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মহিপুরে যৌথ অভিযানে দুই নারী মাদক কারবারি গ্রেফতার

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

    মহিপুরে যৌথ অভিযানে দুই নারী মাদক কারবারি গ্রেফতার

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

    মহিপুর থানার আওতাধীন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে দুইজন চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 


    সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

    মহিপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাদির নেতৃত্বে মহিপুর থানা রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার চিহ্নিত দুই নারী মাদক কারবারি শুকি ও আখিকে গ্রেফতার করা হয়।


    গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৭৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ  বাজারমূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা। এছাড়া নগদ ১ লাখ ৬৪ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


    পরবর্তীতে গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


    আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…