এইমাত্র
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-৬

    দেলদুয়ারে ৫৮টি ভোটকেন্দ্রের ৪৭টিই ঝুঁকিপূর্ণ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

    দেলদুয়ারে ৫৮টি ভোটকেন্দ্রের ৪৭টিই ঝুঁকিপূর্ণ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

    টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৮৬ জন। এ উপজেলায় ৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৫৮টি কেন্দ্রের মধ্যে ৪৭টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ১৬টি কেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


    ইউনিয়নভিত্তিক তথ্যে দেখা যায়, দেলদুয়ার সদর ইউনিয়নের ৮টি কেন্দ্রের মধ্যে ৫টি ঝুঁকিপূর্ণ। পাথরাইল ইউনিয়নের ৮টি কেন্দ্রের মধ্যে ৬টি ঝুঁকিপূর্ণ; এর মধ্যে মঙ্গলহোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি অতি ঝুঁকিপূর্ণ। আটিয়া ইউনিয়নের ৯টি কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ; যার মধ্যে এমএ করিম উচ্চ বিদ্যালয়, নান্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গজিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র তিনটি অতি ঝুঁকিপূর্ণ।


    এলাসিন ইউনিয়নের ৮টি কেন্দ্রের মধ্যে ৭টিই ঝুঁকিপূর্ণ; যার মধ্যে আবাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারপাখিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। ফাজিলহাটী ইউনিয়নের ৭টি কেন্দ্রের মধ্যে ৬টি ঝুঁকিপূর্ণ; এর মধ্যে সোনারবাংলা উচ্চ বিদ্যালয়, ফাজিলহাটী ইউনিয়ন পরিষদ ভবন, লালহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।


    ডুবাইল ইউনিয়নের ৮টি কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ; যার মধ্যে ধানকি মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বার্ণি সুফিয়া ওমর উচ্চ বিদ্যালয় কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। লাউহাটি ইউনিয়নের ৬টি কেন্দ্রের মধ্যে ৫টি ঝুঁকিপূর্ণ; এর মধ্যে কাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি অতি ঝুঁকিপূর্ণ। এছাড়া দেওলী ইউনিয়নের ৪টি কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ; যার মধ্যে চকতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ।


    দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…