এইমাত্র
  • যশোর-১ আসনে নিরাপত্তা শঙ্কা, উদ্বিগ্ন ভোটাররা
  • সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২
  • শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে মারধরের শিকার যুবকরা
  • ব্যবসায়ীরা আলাদা থাকায় রাজনীতিবিদরা দস্যু হয়ে ওঠে: পার্থ
  • শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব: হাসনাত আবদুল্লাহ
  • এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান
  • বন্দরে ধর্মঘট নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত সরকারের
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    চীনে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৮ জনের প্রাণহানি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

    চীনে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৮ জনের প্রাণহানি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
    সংগৃহীত ছবি

    চীনের উত্তরাঞ্চলের একটি জীবপ্রযুক্তি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এই তথ্য জানিয়েছে। 

    স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানায়, চীনের শানসি প্রদেশের জিয়াপেং বায়োটেক কোম্পানিতে এই বিস্ফোরণ হয়। বেইজিং থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে শানইন কাউন্টিতে কোম্পানিটি অবস্থিত ।

    সিনহুয়া জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গত শনিবার ভোরে বিস্ফোরণটি ঘটে এবং এর কারণ তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

    দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং কঠোর তদারকির অভাবে চীনে শিল্প দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। গত জানুয়ারি মাসের শেষের দিকে, পার্শ্ববর্তী প্রদেশ ইনার মঙ্গোলিয়ার একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হন। 

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…