এইমাত্র
  • ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
  • এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
  • অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি
  • কক্সবাজারে ৫৯৮ কেন্দ্রের মধ্যে ৩২৯ ঝুঁকিপূর্ণ, ভোটের আগে উদ্বেগ বাড়ছে
  • আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোণায় ৬৭৬ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু, নিরাপত্তায় ১৮৯০ পুলিশ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

    নেত্রকোণায় ৬৭৬ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু, নিরাপত্তায় ১৮৯০ পুলিশ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

    আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নেত্রকোণার ৫টি সংসদীয় আসনের ৬৭৬টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্পসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম সকাল থেকেই জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় ও নির্ধারিত বিতরণ কেন্দ্র থেকে ট্রাক ও অন্যান্য যানবাহনে করে পাঠানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

    প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানো ও ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসনের দাবি, ভোটের দিন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আগাম সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

    নিরাপত্তার জন্য জেলার ৬৭৬টি ভোটকেন্দ্রে ১ হাজার ৭৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া কেন্দ্রের বাইরে আরও ৮১৩ জন পুলিশ মোতায়েন থাকবে। সব মিলিয়ে জেলায় মোট ১ হাজার ৮৯০ জন পুলিশ সদস্য মাঠে থাকবেন।

    এদিকে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১১০টি কেন্দ্রে অনলাইন বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি ২৬৬টি কেন্দ্রে অফলাইন ক্যামেরা স্থাপন করা হচ্ছে। মোট ৩৭৬টি বডি-ওয়ার্ন ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    সরঞ্জাম বিতরণের কাজ শেষ হলেই ভোটগ্রহণের অপেক্ষা-এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রশাসনের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

    এইচএ


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…