এইমাত্র
  • ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
  • এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
  • অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি
  • কক্সবাজারে ৫৯৮ কেন্দ্রের মধ্যে ৩২৯ ঝুঁকিপূর্ণ, ভোটের আগে উদ্বেগ বাড়ছে
  • আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কাল ভোট, চাঁদপুরের কেন্দ্রে কেন্দ্রে বিতরণ হয়েছে নির্বাচনী সরঞ্জাম

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

    কাল ভোট, চাঁদপুরের কেন্দ্রে কেন্দ্রে বিতরণ হয়েছে নির্বাচনী সরঞ্জাম

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম


    আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ নির্বাচনের লক্ষ্যে আজ চাঁদপুরের বিভিন্ন ভোটকেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সকাল থেকেই এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়।জেলার পাঁচটি আসনে কেন্দ্র মোট সংখ্যা ৭ শত ৬ টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ২শত ৬০টি।


    জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, ভোটার তালিকা, ফলাফল শিটসহ প্রয়োজনীয় সকল উপকরণ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরঞ্জাম পরিবহনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন।ইতিমধ্যে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিসি ক্যামেরা প্রতি কেন্দ্রে স্থাপন সম্পন্ন হয়েছে।


    প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররা নির্ধারিত কেন্দ্র থেকে সরঞ্জাম গ্রহণ করে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে অবস্থান নিচ্ছেন। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।


    এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন। ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।আগামীকাল সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচন ঘিরে জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…