এইমাত্র
  • ১৭ বছর পর মানুষ নাগরিক অধিকার ভোগ করছে: ডিএমপি কমিশনার
  • বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি
  • ৯ বছর পর নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ
  • জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা
  • ভোট দিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমার
  • ভোট দিলেন নাজমুল মোস্তফা আমিন
  • মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ
  • খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
  • রামুতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোর থেকেই নীলফামারীর কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ এএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ এএম

    ভোর থেকেই নীলফামারীর কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ এএম


    শুরু হলো কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে ভোট দিতে ভোরের আলো ফোটার আগেই নীলফামারীর ভোট কেন্দ্রগুলোতে লাইনে দেখাগেছে ভোটাররা। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নীলফামারী জেলার ৫৬২টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এসব কেন্দ্রে জেলার ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


    নীলফামারীর চারটি সংসদীয় আসনের ৫৬২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


    এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৭১টি ও গুরুত্বপূর্ণ ১৯৩টি কেন্দ্র। এসব গুরুত্বপূর্ণ এবং অধিকতর গুরুত্বপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।


    এবারে জেলার আসন চারটিতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও স্বতন্ত্রসহ মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


    নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৪টি। এরমধ্যে ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭০টি এবং ডিমলা উপজেলায় ১০টি ইউনিয়নে রয়েছে ৮৪টি। ওই দুই উপজেলায় গুরুত্বপূর্ণ কেন্দ্র ৭২টি এবং অধিকতর গুরুত্বপূর্ণ কেন্দ্র ২০টি। আসনটিতে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৬১০ জন। এরমধ্যে নারী ২ লাখ ২৬ হাজার ৮২৬, পুরুষ ২ লাখ ২৯ হাজার ৭৭৯, তৃতীয় লিঙ্গের ২ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮ জন।


    নীলফামারী-২ (সদর) আসনে কেন্দ্র সংখ্যা ১৩৪টি। এরমধ্যে গুরুত্বপূর্ণ ৪২টি এবং অধিকতর গুরুত্বপূর্ণ ১৫টি। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৯৭০ জন। এরমধ্যে নারী ১ লাখ ৯২ হাজার ২৩৭, পুরুষ ১ লাখ ৯০ হাজার ৭৩১, তৃতীয় লিঙ্গের ২ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ জন।


    নীলফামারী-৩ (জলঢাকা) আসনে কেন্দ্র সংখ্যা ১০৫টি। এরমধ্যে গুরুত্বপূর্ণ ৪২টি ও অধিকতর গুরুত্বপূর্ণ ১৫টি। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৭৭ জন। এরমধ্যে নারী ১ লাখ ৪৩ হাজার ৭৯৯, পুরুষ ১ লাখ ৪৮ হাজার ২৭৭, তৃতীয় লিঙ্গের ১জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ জন।


    নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে কেন্দ্র সংখ্যা ১৬৯টি। এরমধ্যে কিশোরগঞ্জ উপজেলায় ৭৮টি, সৈয়দপুর উপজেলায় ৯১টি। এই আসনে মোট ভোটার স্যংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৬৪৯ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ৪২৭, পুরুষ ২ লাখ ২৪ হাজার ২১৭, তৃতীয় লিঙ্গের ৫ জন। আসনটিতে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভা ও কিশোরগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৯ জন।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…