এইমাত্র
  • যে ৫ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন
  • মিরসরাইয়ে ভোট দিলেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী
  • কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
  • খাগড়াছড়িতে নিরাপত্তায় সেনাবাহিনীর টহল, নির্ভয়ে ভোট দিচ্ছেন ভোটাররা
  • সিরাজগঞ্জ–৫ আসনে নারী ভোটারের উপস্থিতি বেশি
  • সাতকানিয়ায় সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনীর টহল
  • সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • আনোয়ারায় জামায়াত প্রার্থীর মহিলা এজেন্টের মোবাইল জব্দ, এজেন্ট পরিবর্তন
  • ১৭ বছর পর মানুষ নাগরিক অধিকার ভোগ করছে: ডিএমপি কমিশনার
  • বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রামুতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম

    রামুতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম

    কক্সবাজারের রামু উপজেলায় একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমকে আটক করেছে সেনাবাহিনী।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।


    স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতরে ও বাইরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিশৃঙ্খলার অভিযোগ ওঠে ছৈয়দ আলমের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হস্তক্ষেপ করে তাকে আটক করেন।


    তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


    জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    জেলার চারটি সংসদীয় আসনের ৫৯৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।


    প্রশাসনের দাবি, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…