এইমাত্র
  • যে ৫ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন
  • মিরসরাইয়ে ভোট দিলেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী
  • কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
  • খাগড়াছড়িতে নিরাপত্তায় সেনাবাহিনীর টহল, নির্ভয়ে ভোট দিচ্ছেন ভোটাররা
  • সিরাজগঞ্জ–৫ আসনে নারী ভোটারের উপস্থিতি বেশি
  • সাতকানিয়ায় সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনীর টহল
  • সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • আনোয়ারায় জামায়াত প্রার্থীর মহিলা এজেন্টের মোবাইল জব্দ, এজেন্ট পরিবর্তন
  • ১৭ বছর পর মানুষ নাগরিক অধিকার ভোগ করছে: ডিএমপি কমিশনার
  • বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

    সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম
    ছবি: সংগৃহীত

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্র (ভোটকেন্দ্র নং–৫১)-এ পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম।

    তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছিলেন।

    সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

    মৃত মুজাহিদুল ইসলামের বাবা মৃত গোলাম মওলা। তিনি সরাইল উপজেলার হালুয়া পাড়া গ্রামের বাসিন্দা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…