এইমাত্র
  • ১৭ বছর পর মানুষ নাগরিক অধিকার ভোগ করছে: ডিএমপি কমিশনার
  • বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি
  • ৯ বছর পর নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ
  • জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা
  • ভোট দিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমার
  • ভোট দিলেন নাজমুল মোস্তফা আমিন
  • মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ
  • খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
  • রামুতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    উখিয়ায় ভোটকেন্দ্রে টাকা ছড়ানো ও বৃদ্ধকে লাঞ্ছনার অভিযোগে তাতীদল নেতা আটক

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

    উখিয়ায় ভোটকেন্দ্রে টাকা ছড়ানো ও বৃদ্ধকে লাঞ্ছনার অভিযোগে তাতীদল নেতা আটক

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

    কক্সবাজারের উখিয়ায় ভোটকেন্দ্রে টাকা বিতরণ ও এক বৃদ্ধকে গলা ধাক্কা দেওয়ার অভিযোগে উপজেলা তাতীদলের সভাপতি আমিনুল হক আমিন ওরফে বাট্টা আমিনকে সেনাবাহিনী আটক করেছে।


    বৃহস্পতিবার সকালে হলদিয়ার পাগলির বিল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ধানের শীষের পক্ষে প্রকাশ্যে টাকা বিতরণ করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।


    স্থানীয় সূত্র জানায়, ভোট চলাকালে প্রকাশ্যে টাকা বিতরণের পর দাঁড়িপাল্লা প্রতীকের এক বৃদ্ধ সমর্থককে ধাক্কা দেওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। 


    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


    এদিকে সকাল ৮টা থেকে জেলার চারটি সংসদীয় আসনের ৫৯৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরুতে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


    জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর, চকরিয়া-পেকুয়া, উখিয়া-টেকনাফ এবং মহেশখালী-কুতুবদিয়া- এই চার আসনে মোট ভোটার ১৮ লাখ ৪৯ হাজার ৩৫৭ জন। ৫৯৮টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৬৮৯টি কক্ষে ভোটগ্রহণ পরিচালনা করছেন ১২ হাজার ২৫১ জন কর্মকর্তা। এর মধ্যে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৪ হাজার ৫০৩ জন এবং পোলিং কর্মকর্তা ৭ হাজার ৭৪৮ জন।


    নির্বাচন ঘিরে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছেন ১৩ হাজার ৪৯৯ সদস্য। তাদের মধ্যে ২ হাজার ১৬৬ জন সেনাসদস্য, ৮৮০ জন বিজিবি সদস্য, ৩৯৯ জন নৌবাহিনীর সদস্য, ৫০ জন বিমানবাহিনীর সদস্য, ১৪৫ জন কোস্টগার্ড সদস্য, ৮০ জন র‍্যাব সদস্য, ১৯০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য ও ১ হাজার ৮১৫ জন পুলিশ সদস্য রয়েছেন। পাশাপাশি ৭ হাজার ৭৭৪ জন আনসার ও ভিডিপি সদস্য ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন। প্রতি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন রয়েছে।


    রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকা, সীমান্ত ও উপকূলীয় অঞ্চলসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম জানান, ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।


    জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।


    ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে গণনা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…