এইমাত্র
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • নওগাঁয় নারী ভোটারদের দীর্ঘ লাইন, ভোট দিতে পেরে উচ্ছ্বসিত
  • দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
  • যে ৫ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজগঞ্জ–৫ আসনে নারী ভোটারের উপস্থিতি বেশি

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

    সিরাজগঞ্জ–৫ আসনে নারী ভোটারের উপস্থিতি বেশি

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে উৎসবের আমেজ বিরাজ করছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ১৩১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।


    সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু করে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


    সরেজমিনে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন। তাদের অনেককে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নারী ভোটাররা সুশৃঙ্খলভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।


    উপজেলার বেলকুচি মডেল কলেজ ভোটকেন্দ্রে রহিমা বেগমসহ কয়েকজন নারী ভোটারের সঙ্গে কথা হলে তারা জানান, সকালবেলার তুলনায় এখন ভোটার উপস্থিতি বেশি। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্য। সংসারের কাজ সেরে তারা ভোট দিতে এসেছেন। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি বলেও তাদের অভিমত।


    বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ বলেন, নির্বাচনের পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। বিভিন্ন বাহিনীর মোবাইল টিমও মাঠে কাজ করছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


    উল্লেখ্য, সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম (দাঁড়িপাল্লা প্রতীক), বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম (ধানের শীষ প্রতীক) এবং হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ নুরুন নাবী উল্লেখযোগ্য। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…