এইমাত্র
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

    দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম
    ছবি: সংগৃহীত

    নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।

    আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

    তিনি বলেন, এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট প্রদানের তথ্য আমরা পেয়েছি। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে।

    সচিব আরও জানান, কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি।

    এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

    দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ প্রার্থী। 

    সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

    এইচএ



    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…