এইমাত্র
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • নওগাঁয় নারী ভোটারদের দীর্ঘ লাইন, ভোট দিতে পেরে উচ্ছ্বসিত
  • দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
  • যে ৫ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুষ্টিয়ায় ব্যালট বাক্সে ভোট না ফেলে বাইরে আনায় যুবকের ৩ বছরের কারাদণ্ড

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম
    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

    কুষ্টিয়ায় ব্যালট বাক্সে ভোট না ফেলে বাইরে আনায় যুবকের ৩ বছরের কারাদণ্ড

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম



    কুষ্টিয়ার মিরপুরে তালবাড়িয়া ভোট কেন্দ্রে ব্যালট পেপার চুরি করে কেন্দ্রের বাইরে আনার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার নওদা গবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়। 


    মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইউএনও মো. নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে চলে যাচ্ছিল ওই যুবক। এসময় তাকে আটক করা হয়। পরে উনি উনার দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। 



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…