এইমাত্র
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • নওগাঁয় নারী ভোটারদের দীর্ঘ লাইন, ভোট দিতে পেরে উচ্ছ্বসিত
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    সারাদেশ থেকে ভালো খবর পাচ্ছি : ডা. তাহের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম

    সারাদেশ থেকে ভালো খবর পাচ্ছি : ডা. তাহের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম
    ছবি: সংগৃহীত

    জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। আশা করি ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বিজয় হবে। যদি এভাবে ভোটগ্রহণ চলে তাহলে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। আমি ২০০১ সালে এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলাম। ২/৪টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইলেকশন স্মুথ হচ্ছে। এভা‌বে চল‌লে ৭০ শতাংশ ভোট কাস্টিং হ‌বে।

    আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    তি‌নি আরও ব‌লেন, জামায়াতে ইসলামী বিজয়ের আশা রাখে। সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে যে কোনো ফলাফল মেনে নেবে জামায়াত।

     এর আগে সকাল ১০টার দিকে চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত করে ভোটকেন্দ্রে আসেন ডা. তাহের। পরে সেখানে ভোট দেন তিনি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…