ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের নিরাপত্তা ও সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সারা দেশের মতো খাগড়াছড়ি ও গুইমারা সেনা রিজিয়নের অধীন বিভিন্ন জোনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাসদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করছেন।
নির্বাচনের দিন প্রত্যন্ত ও দুর্গম এলাকার ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাসদস্যদের সক্রিয় থাকতে দেখা গেছে। বিভিন্ন এলাকায় টহল জোরদার, ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসাধারণের চলাচলে সহায়তার মাধ্যমে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা হচ্ছে।
কয়েকজন ভোটার জানান, সেনাবাহিনীর উপস্থিতিতে তাঁদের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে। ফলে তারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
ইখা