পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী তাওহীদ ইসলাম (১৪) নামে এক কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তার সহযোগী সোহাগ সিকদার (৪৬) নামের আরও একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, জাল ভোট দেওয়ার চেষ্টাকালে তাদের দু’জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, তাওহীদের বয়স অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে একই দিনে কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে বেলায়েত হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআর