এইমাত্র
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • নওগাঁয় নারী ভোটারদের দীর্ঘ লাইন, ভোট দিতে পেরে উচ্ছ্বসিত
  • দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
  • যে ৫ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভাঙ্গুড়ায় ২ মাসের সন্তান কোলে আনসার-ভিডিপির সদস্য, ভেতরে ভোট দিচ্ছেন গৃহিণী মা

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

    ভাঙ্গুড়ায় ২ মাসের সন্তান কোলে আনসার-ভিডিপির সদস্য, ভেতরে ভোট দিচ্ছেন গৃহিণী মা

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম



    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পাবনার ভাঙ্গুড়ায় ভোটকেন্দ্রগুলোতে নজর কেড়েছে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। কেউ পরিবার নিয়ে, কেউ আবার বন্ধুদের সাথে দল বেঁধে এসেছেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। দুই মাসের ছোট্ট শিশুকে কোলে করে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরে খুশি গৃহিণী টুম্পা খাতুন।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভাঙ্গুড়া উপজেলার পাঁছ বেতুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে ভোট দিতে আসেন গৃহিণী টুম্পা খাতুন। ছোট্ট শিশুকে আনসার-ভিডিপির এক নারী সদস্যা কোলে নিয়ে ভোট দিতে সহযোগিতা করেন।


    ভোটাধিকার প্রয়োগ শেষে গৃহিণী টুম্পা খাতুন বলেন, একটি ভোটের কিন্তু অনেক মূল্য। তাই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিতে আসা। এবারের নির্বাচনকে ঘিরে পাড়া-মহল্লায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। কোনো ধরনের জটিলতা ছাড়াই ভোট দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।


    ভাঙ্গুড়া উপজেলার পাঁছ বেতুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অসীম কুমার বলেন, একেবারেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অপ্রীতিকর যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। 


    এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল বলেন, উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…