এইমাত্র
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আনোয়ারায় ভোট কেন্দ্রে ইসলামি ফ্রন্ট প্রার্থীর সমর্থককে মারধর

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

    আনোয়ারায় ভোট কেন্দ্রে ইসলামি ফ্রন্ট প্রার্থীর সমর্থককে মারধর

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

    চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের গুন্দীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোমবাতি প্রতীকের সমর্থক জহিরুল ইসলাম হেলালকে মারধরের অভিযোগ উঠেছে।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ দিকে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রের আশপাশে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।


    এ বিষয়ে মোমবাতি প্রতীকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে তাদের সমর্থকের ওপর হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্তপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


    কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত আছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও প্রশাসন শান্ত থাকার আহ্বান জানিয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…