এইমাত্র
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঢাকা-১৮ আসন

    জনগণের রায় মাথা পেতে নেব, হানাহানি-রাহাজানি চাই না: জাহাঙ্গীর

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ পিএম
    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ পিএম

    জনগণের রায় মাথা পেতে নেব, হানাহানি-রাহাজানি চাই না: জাহাঙ্গীর

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ পিএম

    ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ভোটের ফলাফল যাই হোক না কেন, জনগণের রায় তিনি সাদরে গ্রহণ করবেন। 


    বৃহস্পতিবার  ( ১২ ফেব্রুয়ারি )দুপুরে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরের মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।



    ভোটের ফলাফল মেনে নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর বলেন, "জনগণ যে রায় দেবে, সে রায় আমি অবশ্যই মাথা পেতে নেব। আর নির্বাচিত হতে পারলে জনগণকে সঙ্গে নিয়েই আগামী দিনের পথ চলব।" তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলে নিরপেক্ষতা বজায় রাখবেন এবং সন্ধ্যার ফলাফলে জনগণের প্রকৃত প্রত্যাশার প্রতিফলন ঘটবে।



    নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপি প্রার্থী বলেন, "ভোটের জন্য আমরা কোনো হানাহানি বা রাহাজানি চাই না। জনগণ যাকে যোগ্য মনে করবে এবং যার ওপর আস্থা রাখবে, তাকেই ভোট দেবে। আমরা সবাই সহাবস্থান বজায় রেখে একটি সুন্দর আগামীর ঢাকা-১৮ গড়তে চাই।" তিনি আরও যোগ করেন, দেশের মানুষ দীর্ঘকাল ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল; এই নির্বাচনের মাধ্যমে তারা একটি মানবিক ও জনগণের সরকার পাবে বলে তিনি বিশ্বাস করেন।



    ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে এস এম জাহাঙ্গীর বলেন, "আমি নিজে ভোট দিয়েছি, এখানকার পরিবেশ এখন পর্যন্ত ভালো। বাকি সেন্টারগুলো ঘুরে দেখব।" ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে তিনি মন্তব্য করেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে। সবাই মিলে চাইলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে কোনো গোষ্ঠী যদি পরাজয়ের ভয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তবে জনগণ ও প্রশাসনকে সজাগ থাকতে হবে।



    জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "বিগত ৩০ বছর ধরে আমি এই এলাকার মানুষের সুখে-দুখে পাশে আছি। সাধারণ মানুষ আমাকে গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, ঢাকা-১৮ আসনের জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে।


    মডার্ন ঢাকা-১৮ গড়ার প্রতিশ্রুতির কথা জানিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, আমার লক্ষ্য ঢাকা-১৮ আসনকে একটি আধুনিক আসন হিসেবে গড়ে তোলা। আমি সবাইকে নিয়ে এই এলাকার উন্নয়ন করতে চাই। একা কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়, সবার সহযোগিতা প্রয়োজন। এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গেও আমার সুসম্পর্ক রয়েছে; আমরা মিলেমিশে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…