এইমাত্র
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লামায় দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্টিং ৩৮.৫২%

    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

    লামায় দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্টিং ৩৮.৫২%

    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

    বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ৪২টি ভোটকেন্দ্রে গড়ে শতকরা ৩৮.৫২% ভোট কাস্টিং হয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে।


    ​উপজেলার মোট ৮৭,৫৫৪ জন ভোটারের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৩৩,৭২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


    ​সকাল থেকেই পাহাড়ি ও সমতলের মানুষের উপস্থিতিতে কেন্দ্রগুলো মুখর ছিল। লামা সরকারি উচ্চ বিদ্যালয়, গজালিয়া উচ্চ বিদ্যালয়,অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইয়াংছাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে দুর্গম কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

    ​লামা উপজেলার ৪২টি কেন্দ্রের মধ্যে গজালিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ কাস্টিং (৫৯%) লক্ষ্য করা গেছে। তবে কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি দুপুরের দিকে কিছুটা ধীরগতিতে এগোলেও সার্বিক পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে।


    ​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে ভোটগ্রহণ চলছে। প্রিজাইডিং অফিসারদের তথ্যমতে, বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…