এইমাত্র
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    একই কেন্দ্র ভোট দিলেন তিন প্রার্থী, জয় পরাজয় যাইহোক সহযোগীতার আশ্বাস

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম

    একই কেন্দ্র ভোট দিলেন তিন প্রার্থী, জয় পরাজয় যাইহোক সহযোগীতার আশ্বাস

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে একই কেন্দ্রে তিন প্রার্থী ভোট দিয়ে ভোটকেন্দ্রে একসঙ্গে ঘুরে জয়-পরাজয় যাইহোক, একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনজনের বাড়ি ই চিনিশপুর ইউনিয়নের একই গ্রামে।


     

    তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে রয়েছেন, জেলা বিএনপির সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব ও দল মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভুইয়া (দাঁড়িপাল্লা) ও গণঅধিকারের প্রার্থী শিরিন আক্তার (ট্রাক)। নরসিংদী-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী। । 


    বৃহস্পতিবার সকালে একই কেন্দ্রে ভোট দেন এই তিন প্রার্থী। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা।


    এদিকে প্রধান দুই প্রতিদ্বন্দ্বিসহ এই ৩ প্রার্থীর বাড়ি একই এলাকাতে হওয়াতে গ্রাম জুড়েই চলছে আলোচনা। বিরাজ করছে উৎসবের আমেজ। কর্মী সমর্থক শুভাকাঙ্খীদের মধ্যে চলছে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভোটের লড়াই। পছন্দের প্রার্থীকে ভোট দিলেও তিনজনের প্রতি শুভকামনা জানিয়েছেন ভোটাররা। প্রার্থীরা এক সঙ্গে কেন্দ্রে গিয়ে ভোটারদের সাথে করেছেন কুশল বিনিময়। রাজনৈতিক সুন্দর সহাবস্থানের পাশাপাশি একে অপরের প্রতি প্রকাশ করেছেন আন্তরিকতা।  


    নরসিংদী-১ আসনের বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বলেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নিয়েই আগামী দিনে যারা সরকার নির্বাচিত করবে তারা চলবে। কাকতালীয়ভাবে, একই আসনে একই গ্রামের আমরা তিন প্রার্থী। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত আক্রোশ কিংবা বিরোধ নেই। আমরা বলেছি যে জনগণের রায় যাকে দেবে আমরা তাকেই মেনে নেব।’


    একই আসনের জামায়াতের প্রার্থী মো. ইব্রাহিম ভুইয়া বলেন, ‘আমি, অ্যাডভোকেট খোকন ভাই এবং আমাদের গ্রামের বউ শিরিন শারমিন তিনজনের বাড়ি এখানেই। আমরা অত্যন্ত সৌহাদ্যপূণ পরিবেশে আমরা বসবাস করছি। আমাদের মধ্যে বন্ডিং খুবই ভালো, কারণ আমরা সবাই নরসিংদীকে নিয়ে ভাবি। আমরা একসাথেই চলি। আমি খোকন ভাইকে বলছি–আমি পাস করলে আপনাকে চাইব। আমরা সবাই মিলে নরসিংদী গড়তে চাই। আপনি পাস করলে প্রয়োজন বোধ করলে আমি পাশে আছি আপনার, আপনি স্মরণ কইরেন আপনার ভাইকে। নরসিংদী নিয়ে আমার যে বক্তব্য খোকন ভাই ও শিরিন আক্তারেরও একই বক্তব্য।’ 


    এদিকে গণঅধিকারের প্রার্থী শিরিন আক্তার বলেন, ‘আমরা তিনজন প্রার্থী তারা দীর্ঘদিন থেকে এক জায়গায় বসবাস করে আসছি। নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী এটা থাকবেই, স্বাভাবিক। তাই বলে যে আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে–এরকম কিছু আমি মনে করি না। আমরা একই আসনের, একই গ্রামের। তারপরও ভোটাররা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দেবেন। এটা নিয়ে আমার কোনো হেজিটেশন নাই।’



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…